1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভারতীয় গরু আত্নসাতের অভিযোগ রৌমারীতে বিজিবি ক্যাম্প কমান্ডারের বিরুদ্ধে

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার রৌমারী:
রৌমারীতে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো.কায়সার আমিরের বিরুদ্ধে ভারতীয় গরু আত্নসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিজিবির উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি অস্বীকার করেন। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রমের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা বিজিবি ক্যম্পে।

স্থানীয়, বিজিবি ও কাস্টম অফিস সুত্রে জানাযায়, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে চরগয়টাপাড়া সীমান্তের ১০৫৩ মেইন পিলারের কাছাকাছি এক বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রকাশে দিবা লোকে ৯টি গরু আটক করে দাঁতভাঙ্গা ক্যম্পে নিয়ে আসেন বিজিবি। পরে ক্যম্প কমান্ডারের পছন্দমত একটি বড় গরু বিজিবিতে রেখে বাকি ৮ টি গরু চালানের মাধ্যমে রৌমারী কাস্টম অফিসে জমাদেন।

এব্যপারে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, বিজিবি সকালে আমাকে জানান এক বসতবাড়িতে ভারতীয় গরু রয়েছে, তাই আসতে হবে। পরে ওই বসতবাড়িতে গিয়ে আমিসহ আরোও দুই মেম্বারের উপস্থিতিতে ভারতীয় ৯টি গরু আটক করে ক্যাম্প নেন বিজিবি।

বিজিবি ক্যম্প কমান্ডারের এহেন কর্মকান্ডে স্থানীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তবে রৌমারী শুল্ক গুদাম কর্মকর্তা মো. গোলাম হোসেন বলেন, বিজিবি ৮টি গরু কাস্টমসে জামা দিয়েছে। পরে গরু গুলো নিলামের জন্য সরকারী মূল্য ৪লক্ষ ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়।

ভারতীয় ৯টি গরু আটক করলেও ৮টি গরু কাস্টমসে জমা দেয়ার বিষয় জানতে চাইলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. কায়সার আমির বলেন, কর্তৃপক্ষের অনুমোতিক্রমে শতকরা দশ পারসের সোর্স মানি ও অফিসের আনুসাংগীক খরচ হিসাবে এ গরুটি রাখা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মো. শামছুল হক বলেন, ওই সীমান্ত থেকে ৮টি গরু বিজিবি কর্তৃক আটকের তথ্য পেয়েছি। গরুগুলোর সিজার মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। আটক আরোও ১ টি গরু প্রসঙ্গে জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, তাহা আমার জানা নাই। তবে আমি খোজনিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!