1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে যৌতুক ও বাল্য বিয়ে রোধে সচেতনতামূলক উঠান বৈঠক

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের উলিপুরে যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ডিসেম্বর) দুপুরে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জলাংগারকুঠি দুর্গম চরে বসুন্ধরা শুভসংঘ স্কুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বসুন্ধরা শুভসংঘ উপজেলার শাখার উপদেষ্টা স্বাস্থকর্মী বিএম আব্দুল ওহাব শাহ্’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মানু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখার এক নম্বর যুগ্ন-আহবায়ক ও শুভসংঘের সহসভাপতি আইনুল ইসলাম, শুভসংঘ স্কুলের শিক্ষক আবু সাঈদ, অভিভাবক হায়দার আলী ও আবু বক্কর সিদ্দিক।

বৈঠকে বক্তারা বলেন, যৌতুক ও বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। যৌতুকের কারণে অধিকাংশ বিবাহিত নারী শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন। যৌতুক ও বাল্য বিবাহ ধর্মীয় ও আইনের পরিপন্থি। সবাইকে নিজ নিজ জায়গা থেকে পারিবারিক সচেতনতা গড়ে তুলতে হবে। সচেতনতা ছাড়া যৌতুক ও বাল্য বিবাহ রোধ করা সম্ভব নয়। এ ছাড়া যৌতুক ও বাল্য বিয়ের নানা ক্ষতিকারক দিক তুলে ধরেন বক্তারা।

এ সময় বুলবুলি বেগম (৩৮), মাসুদা বেগম (২৯), আমেনা (৩২) বলেন, যৌতুক ও বাল্য বিয়ে সম্পর্কে আমরা আগে এতো কিছু জানতাম না। বিয়ে দিতে গেলে কিছু দিতে হয় এটা জানতাম। কিন্তু এটা যে খারাপ সেটা আজ আপনাদের মাধ্যমে জানলাম। এখন থেকে কেউ বাল্য বিয়ে দিতে চাইলে আমরা অভিভাবকদের বোঝাব, যাতে কেউ বাল্য বিয়ে না দেয়। এ ছাড়া যৌতুকের বিরুদ্ধেও আমরা সামাজিক সচেতনতা গড়ে তুলব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!