1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় আ’ লীগ নেতা নুর ইসলাম শেখ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, ফুলবাড়ি প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য নুর ইসলাম শেখ (৭০)কে গ্ৰেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ এবং জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলীর ভগ্নিপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান শেখের ছোট ভাই ।

এছাড়াও তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার নওদাবশ গ্রামের মৃত ফজর উল্লাহ শেখের ছেলে।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর তিনি দীর্ঘ দিন আত্নগোপনে ছিলেন। এর মাঝে নানা জায়গায় স্থান বদল করেন।তিনি বাড়িতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পুলিশ গ্ৰেপ্তার করে।গত ৪ আগস্ট উপজেলায় ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় তালিকায় তিনি ৫ নম্বর অবস্থানে অন্তর্ভুক্ত ছিলেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/০১৭১৫৫৭২০৩০

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!