1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারীতে বিএনপির এক নেতাকে শোকজ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

আল আমিন, রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির এক নেতাকে শোকজ করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান ও সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে মুঠোফোনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিয়ার রহমানকে পত্রের মাধ্যমে কারণ দর্শানো নোটিশ (শোকজ) করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে শোকজের লিখিত জবাব দাখিলের জন্য বলা হয়েছে।

জানাগেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে যুবদল, সেচ্ছাসেবকদল ও জিয়া সাইবার ফোর্সের কমিটির নেতাকর্মীরা ফুল নিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে ওই ইউনিয়ন বিএনপি’র সভাপতি সফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক ফরিজ উদ্দিন তার লোকজন এবং আওয়ামীলীগের ক্যাডার বাহিনী দিয়ে তাদের ফুলের তোড়া দিতে বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হলে ছিড়ে ফেলা হয় ফুলের তোড়া।

এঘটনায় ওইদিন জেলা এবং উপজেলা বিএনপির কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন যুবদল, সেচ্ছাসেবক দল এবং জিয়া সাইবার ফোর্স কমিটির নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!