1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ভুরুঙ্গামারীতে বিজয় দিবসের ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪২ বার পড়া হয়েছে

আমির ফয়সাল
ভূরুঙ্গামারী প্রতিনিধি:

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষের সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহিন সিকদার সমর্থক ও জেলা বিএনপির সাবেক সম্পাদক সাইফুর রহমান রানার সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
এ ঘটনার জেরে সকাল ১০টার দিকে উপজেলার কলেজ মোড়ে সংঘর্ষ ঘটে। এতে আহত হয় অন্তত ৯ জন।

আহতরা হলেন, দেয়ানের খামার গ্রামের মইনুদ্দিনের পুত্র মাইদুল ইসলাম, মমতাজ আলীর পুত্র উমর ফারুক, গোলাম কিবরিয়ার পুত্র আইয়ুব আলী, পাইকেরছড়ার গ্রামের শাহা আলমের পুত্র আলম মিয়া, দক্ষিণ ছাট গোপালপুর মমিনুল সিকদারের পুত্র স্বদেশ সিকদার, কামাত আঙ্গারিয়ার সুলতান মিয়ার পুত্র সোহেল, আ. মজিদের পুত্র লিমন, আ. জব্বার ইয়াকুব, বাগভান্ডারের আহাম্মদ আলীর পুত্র আ. রহমান।

সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহিন সিকদার বলেন, মহান বিজয় দিবস উপলক্ষ্যে আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে ৫-৬ জন নেতাকর্মী ফুল নিয়ে যায়।
কিন্তু জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে প্রায় শতাধিক লোকজন বিজয়স্মম্ভে উপস্থিত হয়ে বাধা প্রদান করে।
পরে তারা আরও সংঘবদ্ধ হয়ে কলেজ মোড়ে উপজেলা বিএনপির কার্যালয় ও আমার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় আমাদের ৫/৭ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় সাংবাদিকদেরও লাঞ্ছিত করে হামলাকারীরা।
বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে আইনি ব্যবস্থা নেবো।

জেলা বিএনপির সাবেক সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, আমি কিছু জানি না। আমি অসুস্থ চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি। ফরিদুল ইসলাম শাহিন সিকদার বহিষ্কৃত। সে বিএনপির কোনো পদেই নেই।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েম আহমেদ বলেন, আজকে মারামারি ঘটনায় হাসপাতালে প্রায় ৮/৯ জন চিকিৎসা নিয়েছেন।
এরমধ্যে একজন গুরতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা বলেন, রানা গ্রুপ এবং শাহিন শিকদার গ্রুপের মধ্যে গন্ডগোল হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!