1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভুরুঙ্গামারিতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

আমির ফয়সাল, ভুরুঙ্গামারী প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার শিলখুড়ি মাস্টার পাড়া মাদ্রাসা মাঠে গত ১৫ ডিসেম্বর রোববার সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সাইট সেভার্স এর সহযোগিতায় এবং মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের বাস্তবায়নে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মাস্টার পাড়া যুব সংঘ এবং ফ্রেন্ডশিপের সার্বিক সহযোগিতায় সীমান্তবর্তী ব্যক্তিদের জন্য

কাশেম ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত ১০৫ জন চক্ষু রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ৪৫ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় । ৬০ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ এবং ২০ জন চক্ষু রোগীর বিনামূল্যে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয় । বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন , মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসাদুল হাবিব কাজল , ফ্রেন্ডশিপের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহফুজার রহমান, মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ওবায়দুল, সাইট সেভার্স এর প্রোগ্রাম কোর্ডিনেটর অরবিন্দু রায়, সিনিয়র রিফ্রাকশনিস্ট প্রহেলিকা, প্যাথলজিস্ট আরিফ প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!