1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাঁয়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণে বের হওয়া আকাশ এখন কুড়িগ্রামে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান (চিলমারী, কুড়িগ্রাম) প্রতিনিধি:

পায়ে হেটে ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়া আকাশ আহমেদ এখন কুড়িগ্রাম জেলায় অবস্থান করছেন। কুড়িগ্রাম তার ভ্রমণের ১৬তম জেলা।

আকাশ আহমেদ চুয়াডাঙ্গা জেলা থেকে ১৭ সেপ্টেম্বর পায়ে হেটে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে ৯টি জেলা ভ্রমণ করে বাড়িতে ফেরেন। এরপর পহেলা ডিসেম্বর বের হয়ে নতুন করে আরও ৭টি জেলা ভ্রমণ করে ১৬তম জেলা হিসেবে কুড়িগ্রামে পৌছেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম সদর থেকে পায়ে হেটে চিলমারী উপজেলার উদ্দেশ্যে রওনা হলে বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের দিকে পৌছায়। এরপর উপজেলা ডাকবাংলোয় অবস্থান করে।
আকাশ আহমেদ জানান, মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় মানুষকে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলা থেকে পাঁয়ে হেঁটে ৬৪ জেলা ঘুরে দেখার উদ্দেশ্যে আমি বের হয়েছি। এরই মধ্যে আমি ১৫জেলা পায়ে হেটে ভ্রমণ করেছি আজ ১৬তম জেলা কুড়িগ্রামে অবস্থান করছি। আগামীকাল গাইবান্ধা জেলার উদ্দেশ্যে পায়ে হেটে আবার রওয়ানা হবো। গাইবান্ধা হয়ে বগুড়া জেলার উদ্যেশ্যে যাবো। আকাশ আহমেদ বাসা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার খাসকাওরা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র।

আকাশ আহমেদ আরো জানান, অনেকেইতো যানবাহন বা বিভিন্ন ভাবে ৬৪ জেলা ভ্রমণ করেছেন। আমার কাছে মনে হয়েছে আমি পায়ে হেটেই ৬৪ জেলা ঘুরবো। তাই আমি বেরিয়ে পড়েছি। ইনশাআল্লাহ আমি ৬৪ জেলা পায়ে হেটেই ঘুরে আসতে পারব। এখন পর্যন্ত পথে ঘাটে কোথাও কোন সমস্যা হয়নি। সকলেই সহযোগিতা করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!