1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে ৭শ শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রামের উলিপুরে ৭শ শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে এম.এ মতিন কারিগরী কৃষি ও কলেজ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে এসব শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।

জানা গেছে, উলিপুরে কয়েকদিন থেকে রাতভর তুষারের মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে কোন কিছুই দুই-হাত সামনে স্পষ্ট দেখা যাচ্ছে না। হাড় কাঁপানো শীতে কাঁপছে গোটা উপজেলা। নিদারুন কষ্টে জীবন-যাপন করছে নিম্ন আয়ের মানুষেরা। এই তীব্র শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে মনোয়ারা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, এম.এ মতিন কারিগরী কৃষি ও কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, উলিপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিফাত মনোয়ার শিকদার প্রমুখ।

এ সময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা বলেন, তীব্র শীতে নিম্ন আয়ের মানুষজন বিপাকে পরেছেন। অনেকের শীতবস্ত্র কেনার মত সামর্থ্য নেই। মনোয়ারা ফাউন্ডেশনের মত সমাজের সবাইকে এসব মানুষের পাশে এগিয়ে আসা দরকার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!