1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজিবপুরে পাচঁটি অবৈধ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের ১৬ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৩ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজীবপুরে অবৈধভাবে গড়ে তোলা পাঁচটি ইট ভাটায় অভিযান চালিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান অভিযান পরিচালনা করেন।
এসময় এডিবি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা, এমএবি ইটভাটাকে ৫ লাখ টাকা, নাম্বার ওয়ান ইটভাটাকে ৪ লাখ টাকা, এএইচবি ইট ভাটাকে ৩ লাখ টাকা, এবং ট্রিপল সেভেন ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স না থাকা, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি এনে ইট তৈরি ও কৃষি জমিতে অবৈধভাবে ভাটা করে ইট পোড়ানোর কারণে পাঁচটি ইটভাটাকে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটা মালিকরা আদালতের কাছে জরিমানার টাকা জমা দিয়েছেন।

এসব অবৈধ ইটভাটা বন্ধ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের সতর্ক করা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। তারপরও যদি ইটভাটার নিবন্ধন না করে পরবর্তীতে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হবে।

রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক কাজী সাইফুদ্দিন জানান, অনুমোদনহীন এসব ইটভাটাগুলো গড়ে উঠেছে কৃষি জমির উপর। অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটার নেই কোন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। পরিবেশ আইন না মেনে এসব ইটভাটা গড়ে উঠায় এগুলোর কোন অনুমোদন দেওয়া যাচ্ছে না বলে তিনি জানান। পরিবেশ আইন মেনে এসব ইটভাটা পরিচালনা করলে পরবর্তীতে পরিদর্শন করে অনুমোদন বিবেচনা করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!