1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছাত্রদের তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনায় ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের ৩ নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনায় ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য জুলফিকার আলী জয় (২৯), উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব (৩৫) ও থেতরাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক (২৯)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তুলে নিয়ে যান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর লাঠি, রড, হকিস্টিক, রামদা, ছোরা ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেন তাঁরা।

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় আজ সকালে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!