1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাংবাদিকদের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে একাধিক মিথ্যা মামলার আসামী আব্দুস সাত্তারের মানববন্ধনের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকসহ ভুক্তভোগী তিনজনের নামে সাজানো সাইবার মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সাংবাদিকবৃন্দ, ভুক্তভোগী পরিবার ও সুধী সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় নাগেশ্বরী উপজেলার শিক্ষক ও সাংবাদিক জাহিদুল ইসলাম, ভুক্তভোগী ও মামলার আসামি আব্দুস সাত্তার আলী, নজরুল ইসলাম, সাংবাদিক বাবুল জামান ও শফিকুল ইসলাম শফি বক্তব্য রাখেন। প্রতিবাদ সভায় ভূরুঙ্গামারী উপজেলার কথিত আওয়ামীলীগের দালাল মামলাবাজ আনোয়ার হোসেনের শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন বক্তারা।
মামলার আসামি সাংবাদিক শফিকুল ইসলাম শফি বলেন, সাংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। হয়রানিমূলক এ সাজানো মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অপর আসামি সাংবাদিক বাবুল জামান বলেন, এ মামলা উদ্দেশ্যপ্রণোদিত। এসময় ষড়যন্ত্রমূলক এ মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

উল্লেখ্য, সংবাদ প্রচারে মানহানি হয়েছে মর্মে গত ২৮ নভেম্বর রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন অভিযুক্ত আনোয়ার হোসেন আরিফ। তিনি ভূরুঙ্গামারীর হুচারবালা গ্রামের আব্দুস সালামের পুত্র।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!