1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফেসবুকে প্রেম, কুমিল্লা থেকে প্রবাসীর স্ত্রী ভূরুঙ্গামারী এসে দেখেন প্রেমিক নবম শ্রেণির প্রতিবন্ধী ছাত্র

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে

আমির ফয়সাল, ভুরুঙ্গামারী প্রতিনিধি:

ফেসবুকে প্রেমের টানে কুমিল্লার প্রবাসী এক ব‍্যক্তির স্ত্রী চলে আসেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা এসে দেখেন প্রেমিক প্রতিবন্ধী ও নবম শ্রেণির ছাত্র। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে। 

জানাগেছে, ওই গ্রামের দুলাল হোসেন দলুর প্রতিবন্ধী পুত্র হোসাইন আলী ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর সাথে কুমিল্লার লাকশাম এলাকার প্রবাসী ব‍্যক্তির স্ত্রীর  সাথে ফেসবুকে পরিচয় ঘটে। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের দাবীতে প্রেমিকা গত রোববার (১ ডিসেম্বর) দুপুরে প্রেমিক হোসেনের  বাড়িতে এসে ওঠে। প্রেমিকের বাড়িতে এসে দেখেন প্রেমিক প্রতিবন্ধী ও অপ্রাপ্ত বয়স্ক।

এদিকে প্রেমিকা বিয়েতে রাজি না হলেও প্রেমিক বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে। পরে প্রেমিকা এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করলে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বিষয়টি ভূরুঙ্গামারী থানাকে অবগত করে এবং মেয়েটিকে উদ্ধারের নির্দেশ দেয়।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঐদিন রাত ২টায় মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর বিপাকে পরে  পুলিশ। মেয়ের পিতা শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করে মেয়েটিকে ফেরৎ নিতে বললে মেয়েটিকে ফিরিয়ে নিতে অস্বীকার করে তার বাবা। পরে মেয়েটিকে ২ দিন থানা হেফাজতে রেখে বিভিন্ন ভাবে মেয়ের অভিভাবককে বুঝিয়ে রাজি করায় পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (৪ ডিসেম্বর) ওই মেয়ের অভিভাবককে ভূরুঙ্গামারী নিয়ে এসে  মেয়েটিকে তার নিকট হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট ইউপি মেম্বার নজরুল ইসলাম জানান, ছেলেটি শারীরিকভাবে প্রতিবন্ধী এবং চোখ টেরা। মেয়েটির বিবাহিতা এবং তার স্বামী বিদেশে থাকে।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম জানান, উভয় পক্ষের সমঝোতায় মেয়েটিকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!