1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামের নিভৃতচারী কথাসাহিত্যিক হায়দার বসুনিয়ার জন্মদিন আজ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম , বিশেষ প্রতিনিধি:

বাংলা সাহিত্যের একজন জীবন্ত কিংবদন্তি, নিভৃতচারী কথাসাহিত্যিক হায়দার বসুনিয়া। আজ ৩০ নভেম্বর, তাঁর ৮৫তম জন্মদিন। ১৯৩৯ সালের এই দিনে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মনারকুঠি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই প্রাজ্ঞ লেখক।

পিতা জসিম উদ্দিন বসুনিয়া ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি। হায়দার বসুনিয়ার শৈশবেই পরিবার ও প্রকৃতির নিবিড় সান্নিধ্য তাঁকে সাহিত্যপ্রেমী করে তোলে। কুড়িগ্রাম হাইস্কুল (বর্তমান রিভার ভিউ) থেকে মাধ্যমিক এবং গাইবান্ধা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে এমএড ডিগ্রি অর্জন করেন।

সরকারি চাকরির অনেক সুযোগ এলেও তিনি পেশা হিসেবে শিক্ষকতাকেই বেছে নেন। কর্মজীবনের শুরুতে নাজিম খাঁ জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উলিপুর মহারানী স্বর্ণময়ী বহুমুখী হাইস্কুলে যোগ দেন ১৯৬৬ সালে। শহরের নামী শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদানের সুযোগ থাকলেও তিনি মাটি ও মানুষের টানে গ্রামের নিভৃত পল্লীতেই শিক্ষকতা চালিয়ে যান। ২০০৩ সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করলেও থামেনি তাঁর সৃজনশীল যাত্রা।

অধিকাংশ লেখক যেখানে প্রচারের আলোয় আসতে পছন্দ করেন, হায়দার বসুনিয়া ছিলেন এর ঠিক বিপরীত। নিভৃতচারী এই কথাসাহিত্যিক জনসমক্ষে আসার পরিবর্তে নিবিষ্ট থেকেছেন সাহিত্যচর্চায়। যদিও তিনি ৫০টিরও বেশি উপন্যাস রচনা করেছেন, প্রকাশিত হয়েছে মাত্র ১৮টি। তবু, তাঁর প্রতিটি রচনাই সমকালীন সাহিত্যপ্রেমীদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। তাঁর সাহিত্যকর্মে ফুটে ওঠে প্রেম, প্রকৃতি, এবং মানবজীবনের অন্তর্নিহিত সৌন্দর্য ও দ্বন্দ্ব।

শহুরে কোলাহল নয়, মাটির টান তাঁকে বেঁধে রেখেছিল তাঁর শেকড়ে। গ্রামবাংলার জীবন ও প্রকৃতির সৌন্দর্যই ছিল তাঁর সৃষ্টির প্রধান উপজীব্য। শিক্ষকতা হোক বা সাহিত্যচর্চা, তিনি সবসময় মাটি ও মানুষের সান্নিধ্যকে গুরুত্ব দিয়েছেন। তাঁর জীবন ও সাহিত্য বাংলার ঐতিহ্যকে গভীরভাবে ধারণ করে।

আজ তাঁর ৮৫তম জন্মদিনে কুড়িগ্রামের সাহিত্যাঙ্গন গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছে। কুড়িগ্রাম সংবাদ পরিবারও এই মহান সাহিত্যিকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছে। তাঁর সৃষ্টি প্রজন্ম থেকে প্রজন্মে আলো ছড়িয়ে যাবে, বাংলা সাহিত্য চিরকাল তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!