1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরের সাহেবের আলগায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

মনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি: 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা ও রৌমারী উপজেলায় নদী ভাঙন রোধের দাবিতে ব্রহ্মপুত্র নদীর তীরে অনুষ্ঠিত মানববন্ধনে কোমলমতি শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিল। তাদের সঙ্গে অভিভাবক ও এলাকাবাসীও ব্যানার নিয়ে যোগ দেন। সবার কণ্ঠে একই স্লোগান—নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি নদীভাঙন থেকে রক্ষা করার দাবি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উলিপুরের সাহেবের আলগা ইউনিয়ন ও রৌমারীর চর শৌলমারি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর ভাঙনের শিকার এবং নদী তীরবর্তী মানুষের উদ্যোগে সুখের বাতি চরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্র-ছাত্রী, স্থানীয় বাসিন্দাসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, গত কয়েক বছর ধরে ভাঙনের কারণে স্থানীয় কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘর ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিশেষ করে গত দুই মাসে ৫ শতাধিক বসতবাড়ি এবং ১০ একর ফসলি জমি ব্রহ্মপুত্রের গর্ভে চলে গেছে। ভাঙনের আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। দ্রুত এই ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের সদস্য নুরনবী প্রামাণিক জানান, সুখের বাতি আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন নদীর খুব কাছে চলে এসেছে। যে কোনো সময় এটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠান, নদীপাড়ের মানুষের বসতবাড়ি এবং ফসলি জমি রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটি রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ চলছে। পাশাপাশি ভাঙন রোধে স্থায়ী একটি প্রকল্পের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত দুই মাসে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সুখের চর, খেওয়ার চর এবং রৌমারী উপজেলার ঘুঘুমারি, খাওরিয়া, নয়াপাড়া ও সোনাপুর এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে ৫ শতাধিক বসতবাড়ি এবং ১০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে রয়েছে সুখের বাতি আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ও।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!