1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইসকন নিষিদ্ধে লিগ্যাল নোটিশ দিলো ১০ আইনজীবী

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল আন্তর্জাতিক সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। 

আজ বুধবার (২৭ নভেম্বর) তিনি ১০ জন আইনজীবীর পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয় এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে ডাকযোগে এই নোটিশ প্রেরণ করেন।

লিগ্যাল নোটিশে উল্লেখিত আইনজীবীরা হলেন মফিজুর রহমান মোস্তাফিজ, নিজাম উদ্দিন, আব্দুল হান্নান ভূঁইয়া হৃদয়, তৌহিদুল ইসলাম শান্ত, আতিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, রাসেল মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, মাহফুজুর রহমান এবং আল মোমেন।

নোটিশে বলা হয়েছে, ইসকন দীর্ঘদিন ধরে উগ্রপন্থী সংগঠন হিসেবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। তাদের কর্মকাণ্ড সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে এবং দেশের স্থিতিশীলতা ব্যাহত করে। উল্লেখ করা হয়েছে, ইসকন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে উসকানিমূলক কার্যক্রম চালিয়ে আসছে, যা সমাজে বিভেদ তৈরি করে।

এছাড়াও, ইসকনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে, যেমন মসজিদে নামাজের সময় বিঘ্ন ঘটানো, সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি, সনাতন ধর্মাবলম্বীদের ওপর নিপীড়ন, এবং অস্ত্র মজুদসহ সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা।

নোটিশে দাবি করা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ১৮ ধারা অনুযায়ী, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত সংগঠনকে নিষিদ্ধ করার বিধান রয়েছে। এই আইনের আলোকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!