1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজীবপুরে কৃষক সমাবেশ বন্ধে জামায়াতের আবেদন

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

সুজন মাহমুদ,রাজীবপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজীবপুরে হাট-ঘাটের খাঁজনা বাতিল, স্বাধীন স্থানীয় সরকার ব্যবস্থা, ব্রহ্মপুত্রের তীর সংরক্ষণ ও বর্ডার হাট খোলার দাবিতে আগামী ৩০ নভেম্বর থানা মোড়ে “রাষ্ট্র সংস্কার আন্দোলন” নামের একটি সংগঠনের ব্যানারে কৃষক সমাবেশ ডেকেছে স্থানীয় সদস্যরা।

৩০ নভেম্বরের ওই কৃষক সমাবেশ বন্ধের দাবিতে আজ বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজীবপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমান সাক্ষরিত রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানায় একটি লিখিত আবেদন করে। আবেদন সূত্রে জানা গেছে, কৃষক সমাবেশের নামে যে সমাবেশ ডাকা হয়েছে সেখানে কৃষকের কোনো দাবি উল্লেখ নেই। এতে করে কৃষকদের সাথে এক প্রকার প্রতারণা করা হচ্ছে। ওই আবেদনে আরও দাবি করা হয়েছে, যারা রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারে কৃষক সমাবেশ ডেকেছে তাদের অধিকাংশই স্বৈরাচারী হাসিনার আওয়ামিলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী।

এবিষয়ে রাজীবপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমান বলেন, কৃষকদের নামে যে সমাবেশ তারা ডেকেছে সেখানে কৃষকের কোনো দাবির কথা উল্লেখ করা হয়নি। তাদের পোস্টার ও ব্যানারে কৃষকের একটি দাবির কথাও বলা হয়নি। শুধু তাই নয় যারা এই সমাবেশের আয়োজন করেছে তাদের অধিকাংশই স্বেরাচারী হাসিনার আওয়ামিলীগ ও এর নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী। যেকারণে এতোশত প্রাণ গেলো সেই স্বেরাচারের দোসররা যদি অন্য নাম ব্যবহার করে রাজনীতিতে ফিরতে আসে আমরা তো তা হতে দিতে পারি না। আমরা প্রশাসনের কাছে লিখিত আবেদন দিয়েছি, যাতে করে এমন কোনো সমাবেশ রাজীবপুরে কেউ করতে না পারে।

আবেদন পেয়েছেন কিনা এবং এবিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নিবে জানতে চাইলে রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ জানান, সমাবেশ বন্ধের বিষয়ে ছাত্র সমন্বয়কদের-সহ কয়েকটি আবেদন পেয়েছি। তারা যদি সমাবেশ বন্ধ না করে তাহলে ডিসি এসপি স্যারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!