1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্থানীয় সরকার নির্বাচন সংসদীয় পদ্ধতিতে করার পক্ষে তোফায়েল আহমেদ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক: 

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে মত দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ। নির্বাচনী রোডম্যাপ সংস্কার শেষ না করা হলে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার কার্যক্রম আটকে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া, নির্বাচনের ব্যয় কমানোর জন্য সংসদীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও চলছে বলে জানান তিনি।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমানে দেশে প্রকৃত স্থানীয় সরকার ব্যবস্থা নেই, শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান রয়েছে।

তোফায়েল আহমেদ আরও বলেন, “বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোয় ২৩ হাজার কোটি টাকা খরচ হয়। স্থানীয় সরকার নির্বাচন যদি সংসদীয় পদ্ধতিতে করা হয়, তাতে ৬০০ কোটি টাকা খরচ হবে এবং সময়ও কম লাগবে।”

তিনি প্রস্তাব দেন, স্থানীয় নির্বাচনে সরাসরি চেয়ারম্যান নির্বাচনের পরিবর্তে শুধুমাত্র কাউন্সিলর ও মেম্বার নির্বাচিত হবেন, যারা পরে চেয়ারম্যান নির্বাচিত করবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!