1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঢাবির হলগুলোতে মানসম্মত ওয়াইফাই সংযোগ প্রদান শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ওয়াইফাই ইন্টারনেট সংযোগ প্রদান শুরু হয়েছে। একইসঙ্গে লাইব্রেরির তিনটি ফ্লোরে ৩৮টি এক্সেস পয়েন্টে ওয়াইফাই সংযোগের কাজ শুরু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য কবি জসীমউদদীন হল পরিদর্শন করেন এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে অমর একুশে হল, কবি জসীমউদদীন হল এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীদের কক্ষে এই ইন্টারনেট সংযোগ প্রদানের কাজ সম্পন্ন হয়েছে। আবাসিক শিক্ষার্থীরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই সেবা গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে সকল আবাসিক হলকে এই ওয়াইফাই ইন্টারনেট সেবার আওতায় আনা হবে।

এসময় শিক্ষার্থীরা সংযোগসংক্রান্ত কিছু অভিযোগ করলে কোষাধ্যক্ষ তাৎক্ষণিকভাবে বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেন। বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ইন্টারনেট সংযোগসংক্রান্ত সকল সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ৩টি ফ্লোরে ৩৮টি ওয়াইফাই এক্সেস পয়েন্ট স্থাপন শেষে আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহারকারী শিক্ষার্থীদের জন্য এই সেবা উন্মুক্ত করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!