1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশে উদ্যোগ নিতে বেরোবি উপাচার্যের আহবান

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

বখতিয়ার আহমেদ নাসিফ, বেরোবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশে শিক্ষকদেরকে উদ্যোগ নেওয়া আহ্বান জানিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী।

বুধবার (২০ নভেম্বর) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘প্রফেশনাল ইন্টিগ্রিটি ফর ইউনিভার্সিটি টিচার্স’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেরোবি উপাচার্য অনলাইনে যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করে বলেন, শিক্ষাজীবনের প্রথম থেকেই শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ সম্পর্কে ধারণা দিতে হবে। পুঁথিগত বিদ্যা শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানসম্পন্ন ও কর্মমূখী উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, এই কর্মশালা থেকে প্রাপ্ত ধারণা পাঠদানের ক্ষেত্রে শিক্ষকবৃন্দকে আরও সমৃদ্ধ করবে।

বেরোবি আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনে প্রধান আলোচক ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি পরিচালক প্রফেসর ড. এ. কে. এম ফজলুল হক। বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এতে অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!