1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বুটেক্সের ভর্তি পরীক্ষা ৭ মার্চ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক: 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৭ মার্চ অনুষ্ঠিত হবে। শিগগিরই বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানানো হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে বৈঠক হয়েছে। সেখানে ভর্তি পরীক্ষা ৭ মার্চ গ্রহণের সিদ্ধান্ত হয়। তার আগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের জন্য যোগ্যতা হিসেবে এসএসসিতে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং এইচএসসিতে ৪.৫০ থাকতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও এইচএসসিতে একজন শিক্ষার্থীকে গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট কমপক্ষে ১৮.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!