1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঢাবি ছাত্রদল কমিটি থেকে ‘বিতর্কিতদের’ অব্যাহতি

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি: 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের কমিটি প্রকাশের পর কয়েকজন সদস্যের ছাত্রলীগ সম্পৃক্ততা ও বিতর্কিত মন্তব্যের জেরে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে ৬ জনকে অব্যাহতি দেওয়ার হয়। অব্যাহতি প্রাপ্তরা হলেন— সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেন।

chatradal-notice

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগসমূহের তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে নিম্নোক্তদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

তদন্ত প্রক্রিয়াটি চলমান থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!