1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি

সরকারি নির্মাণকাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধ করা হবে: রিজওয়ানা হাসান

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে সব সরকারি নির্মাণকাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধ করা হবে।  

তিনি বলেন, ‌‘সরকারি দপ্তরগুলোতে ইতোমধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে, নির্মাণকাজে পোড়ানো ইট ব্যবহার না করতে। সরকার নিজেই ইটের সবচেয়ে বড় গ্রাহক, যেহেতু রাস্তাঘাট ও ভবন নির্মাণে ইটের ব্যবহার হয়। বিশেষত বড় প্রকল্পগুলোর জন্য ইট ব্যবহার করা হয়।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, ‘সরকারকে পোড়ানো ইটের বিকল্প খুঁজতে হবে। সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট চাহিদা জানানো হলে এর সমাধান সম্ভব। কারণ, ইটভাটা পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ। এ বিষয়ে সরকার দৃঢ় অবস্থান নিয়েছে।’

তিনি আরও বলেন, দেশে নতুন ইটভাটার জন্য কোনো ছাড়পত্র দেওয়া হবে না। পরিবেশ ছাড়পত্রবিহীন ৩৪৯১টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হবে। অন্যদিকে, যেসব ইটভাটা অবৈধভাবে স্থাপিত, সেগুলো জনস্বার্থে স্থানান্তর করা হবে। তবে ব্লক ইট তৈরির ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় প্রণোদনা দিতে প্রস্তুত।

রিজওয়ানা হাসান বলেন, ‘জিগজ্যাগ পদ্ধতিতে পরিচালিত ইটভাটাগুলোর বিষয়ে আপাতত অভিযান পরিচালনা করা হচ্ছে না, কারণ অনেকেই এই পদ্ধতিতে বিনিয়োগ করেছেন। তবে, এসব ইটভাটার মালিকদের নিয়ম মেনে কার্যক্রম চালানোর জন্য কমিটি গঠন করে সতর্ক করা হয়েছে। নির্ধারিত এলাকা এবং কমিটি যদি পরিদর্শনের সময় কোনো অনিয়ম খুঁজে পায়, তাহলে এসব ইটভাটা ভেঙে দেওয়া হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!