1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

ওমরাহ পালন করতে সৌদিতে সাকিব

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ওমরাহ হজ পালন করতে এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন। আজ মঙ্গলবার মোহাম্মদ শামিম খান নামের জনৈক বাংলাদেশির সোশ্যাল মিডিয়ায় করা লাইভে সাকিবকে মক্কায় ওমরাহ হজ পালনরত অবস্থায় দেখা যায়।

সেই লাইভে সাকিবকে জুব্বা পরিহিত অবস্থায় দেখা যায়। এ সময় এই অলরাউন্ডারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত সমর্থককে জটলা করতেও দেখা গেছে।

জাতীয় দলে সাকিব আল হাসান অধ্যায় এক প্রকার শেষই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ফরম্যাট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছার কথা জানালেও তা পূরণ হওয়ার সম্ভাবনা কমই। ভারত সফরের পর আর জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে পারেননি সাকিব। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময়টা যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে আছেন এই অলরাউন্ডার।

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। আর টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!