1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে এইচ পি ভি টিকাদান ক্যাম্পেইন: জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে দ্বিতীয় অবহতিকরণ সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

আমির ফয়সাল
ভূরুঙ্গামারী প্রতিনিধি ,ভূরুঙ্গামারী কুড়িগ্রাম:

‘এক ডোজ এইচ পি ভি টিকা নিন, জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে দ্বিতীয় অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় টিকা কার্যক্রমের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নাজমুল আল হোসাইন।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার সাইফুর রহমান, হেলথ ইন্সপেক্টর গোলাম সরোয়ার রাঙ্গা, এমটিইপিআই আরিফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকনুজ্জামান, ভুরুঙ্গামারী থানার এস আই নুর হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, স্কাউটের সাধারন সম্পাদক ময়নাল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এ সময় পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী ও ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে টিকা গ্রহণের জন্য নিকটস্থ স্বাস্থ্যকর্মী অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিতে বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!