1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জাবিতে সিন্ডিকেটের সিদ্ধান্ত লঙ্ঘন করে রাতভর কর্নসার্ট

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

 

রিপন বারী,জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত লঙ্ঘন করে রাতভর কর্নসার্ট পরিচালনা করেছে মানিকগঞ্জ জেলা সমিতির। ক্যাম্পাসে বহিরাগতের আধিক্যে হেনস্তার শিকার নারী শিক্ষার্থীরা।

রবিবার (১০ নভেম্বর) মানিকগঞ্জ জেলা সমিতি ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান ও কর্নসার্টে এ ঘটনা ঘটে।

এদিকে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী রাত ১০ টার পরে প্রোগ্রামের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত অমান্য করে প্রোগ্রাম চালালে সমস্যার সম্মুখীন হয় সাধারণ শিক্ষার্থীরা। এসময় হেনস্তার শিকার এক নারী শিক্ষার্থী বলেন, আমি গেটে আসার পরও বহিরাগতদের চাপে ভিতরে ঢুকতে পারি না। এক পর্যায়ে কিছু বহিরাগত গেটের বাইরে খারাপ ব্যবহার করে। একপর্যায়ে আমার বন্ধুরা টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে আসে। ক্যাম্পাসের এরকম পরিবেশের জন্য আমরা সেফ না।

বহিরাগত প্রবেশের বিষয়ে গার্ডরা বলেন, উপর থেকে আমাদের যে রকম নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেরকম ভাবে কাজ করতেছি। রাত ১০ টার পরও কর্নসার্ট হওয়ার ফলে অনেক বহিরাগতদের প্রবেশ ঘটে এর ফলে এত লোকের চাপ সামলাতে হিমশিম খাচ্ছি। বহিরাগতদের প্রবেশ ঠেকানোর জন্য শারীরিক ভাবে আমরাও আহত হয়েছি।

সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বিষয়ে প্রক্টরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ কর সম্ভব হয়নি।

এর আগে, গত বছরের ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে পড়াশোনা ও প্রশাসনিক কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে ব্যাচ ডে ও পুনর্মিলনী আয়োজনে নিষেধাজ্ঞাসহ সকল প্রকার অনুষ্ঠান রাত ১০টার মধ্যে সম্পন্নের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের উদ্দেশ্যে বলা হয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান প্রতি তিন বছরে একবার আয়োজন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ব্যাচগুলোর বর্ষপূর্তি (ব্যাচ ডে) কিংবা রিইউনিয়ন (পুনর্মিলনী) অনুষ্ঠান করা যাবে না।

এছাড়া রাত দশটার পর কোনো অনুষ্ঠান করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পাশাপাশি উক্ত সংগঠনকে কালো তালিকাভুক্ত করে ভবিষ্যতে কোন অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়া হবে না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ৫(ধ) ধারা অনুসারে ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনও প্রকার মাইকিং, ব্যান্ডপার্টি, শোভাযাত্রা, অনুষ্ঠান আয়োজন করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন’ এবং ৫(য়) ধারা অনুসারে ‘আবাসিক হলে অন্য কোনো ছাত্র-ছাত্রীর পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হয়, এমন চিত্তবিনোদনের ব্যবস্থা করা যাবে না’ বলে উল্লেখ রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!