1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

শুক্রবার (৮ নভেম্বর) কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমিরের শপথগ্রহণ ও সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান আকন্দ জানান, “জামায়াতে ইসলামী ৩০০ আসনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন জোট হবে কি না, এ নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা যদি দেখি জোটবদ্ধ নির্বাচনে ইসলামী আন্দোলনের উপকার হবে, তাহলে জোটে যাবো, না হলে যাবো না। ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার স্বার্থের জন্য জামায়াতে ইসলাম কোনো কাজ করবে না ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জামায়াত যদি আরেকটু সময় পায়, বাংলাদেশের এমন কোনো গ্রাম থাকবে না, যেখানে জামায়াতের সংগঠন না থাকবে।”

অনেকেই এটার জন্য ভয় পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “সব গ্রামে যদি জামায়াতের সংগঠন দাঁড়িয়ে যায়, তখন জামায়াত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে অপ্রতিরোধ্য সংগঠন।”

বাংলাদেশের মানুষ আগামী দিনে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মোকাবিলার একমাত্র শক্তি হিসেবে জামায়াতে ইসলামীকেই বেছে নেবে বলে মন্তব্য করেন আকন্দ।

তিনি আরও বলেন, “বিএনপি ভেবেছিল ভারত হয়তো তাদেরকে ক্ষমতায় বসাবে, কিন্তু তারা এখন কিছুটা হতাশ। ভারত, চীন, আমেরিকা—তিনজনকে খুশি রাখা মুশকিল।”

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক, সাবেক জেলা আমির মাওলানা তৈয়বুজ্জামান, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক প্রমুখ। জেলা আমিরের শপথ ও মজলিসে শূরা সদস্য নির্বাচনে জেলা থেকে ৬০০ নারী-পুরুষ সদস্য (রুকন) উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!