1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

২০২২ সালের এক চাঁদাবাজি মামলায় রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কর্তিমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজির মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি জাকির হোসেনের নির্দেশে রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারপিট করে জখম করেন।

এছাড়া শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে চাঁদা দাবি করেন। পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। এ নিয়ে আব্দুল ওহাব মণ্ডল নামের এক শিক্ষক বাদী হয়ে রৌমারী থানায় সাবেক প্রতিমন্ত্রী জাকিরকে প্রধান করে ২৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার   ওসি মামুনুর রশীদ জানান “গ্রেফতার হওয়া আব্দুল্লাহকে আগামীকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!