1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজিবপুরে পুলিশি অভিযানে নগদ অর্থসহ ২ জুয়াড়ি গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: 

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার পাখিউড়ায় অভিযান চালিয়ে নগদ অর্থসহ দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া বাজার সংলগ্ন বাঁশঝাড়ের নিচে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া গ্রামের মৃত মোঃ নইমুদ্দিন মেম্বারের ছেলে আসমত আলী এবং কোমরভাঙ্গী গ্রামের কুরবান আলীর ছেলে মহর আলী।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ পাখিউড়া বাজারের এই এলাকায় মাদক সেবন,তাসসহ অন্যান্য জুয়া খেলার আসর বসছিল, যা স্থানীয় সমাজে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাস খেলার আসরে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে এক বান্ডিল তাস ও নগদ ৮১০ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আগামীকাল সকালে তাদেরকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!