1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ফুলবাড়ীতে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:

 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাব সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এছাড়াও কবি কবিপত্নী কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের ৮৪ তম জন্মদিন উদযাপন করা হয়। সংবাদ সম্মেলনে সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, বিজ্ঞ বিচারক মন্ডলির ফলাফলের ভিত্তিতে এবারের সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার যৌথ ভাবে বিজয়ী হয়েছেন ‘সবুজ মানুষ রহস্য’ বইয়ের জন্য শিশু সাহিত্যিক নিলয় নন্দী ও ‘অক্সিজেন’ বইয়ের জন্য শিশু সাহিত্যিক আখতারুল ইসলাম।

উল্লেখ্য যে,কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাব ২০২১ সাল থেকে সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এ পুরস্কারের শুভ উদ্বোধন করেছিলেন। ২০২১ সালে এ পুরস্কার পেয়েছেন শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ এবং ২০২২ সালে পেয়েছেন স. ম. শামসুল আলম ও ২০২৩ সালে এ পুরস্কার পেয়েছেন রমজান মাহমুদ ও দিলরুবা নীলা। এছাড়াও পুরস্কার প্রদান অনুষ্ঠানে কল্যাণকর কাজের স্বীকৃতি স্বরূপ পাঠাগারের পক্ষ থেকে গুণিজন সম্মাননা প্রদান ও গীতিকার তৌহিদ উল ইসলাম পাঠাগারের শ্রেষ্ঠ পাঠককে পুরস্কারও প্রদান করা হয়ে থাকে। এ বছর গুণিজন সম্মাননার জন্য বিবেচিত হয়েছেন উপজেলার পাঠাগার সংগঠক জয়নাল আবেদীন। পাঠাগারের শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হয়েছেন বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পূজা রানী।

সংবাদ সম্মেলনে আগামী ২৭ ডিসেম্বর সৈয়দ শামসুল হকের জন্মদিনে সৈয়দ হক মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের মধ্যদিয়ে বিজয়ী লেখকগণের হাতে এ পুরস্কারের আর্থিক মূল্য কুড়ি হাজার টাকা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হবে বলে জানানো হয়।
কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সৈয়দ হক কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!