1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে হামলা ও শিক্ষার্থী হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও এক শিক্ষার্থী হত্যার মামলায় উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর আব্দুর রশিদ (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) বিকেলে উলিপুর থানা ও কুড়িগ্রাম সদর থানা পুলিশের যৌথ অভিযানে সাহেবের আলগা ইউনিয়নের খেওয়ার চর বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রশিদ দক্ষিণ নামাজের চর গ্রামের উমর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট কুড়িগ্রাম জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময় কয়েক দফায় হামলা ও ভাঙচুর চালানো হয়। স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ হামলায় শিক্ষার্থীসহ অনেকেই আহত হন। পরে আহতদের মধ্যে আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। এই ঘটনার জেরে ছাত্র-জনতার ওপর হামলা, ভাঙচুরের পৃথক দুটি মামলা ও শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে মীর আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম জানান, “আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।”

এই গ্রেফতারের পর এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এই মামলার অন্যান্য আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!