1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বাফুফের সভাপতি হতে লড়বেন তাবিথ আউয়াল

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: আগামী মাসেই অনুষ্ঠিত হচ্ছে বাফুফের বহুল প্রতীক্ষিত নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নেবেন না বলে আগাম ঘোষণা দিয়েছেন বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন। সালাহউদ্দিনের পর কে হচ্ছেন পরবর্তী সভাপতি তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল এবং ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন।

বাফুফের আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা, সেই বিষয়ে জানাতে আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছিলেন তাবিথ আউয়াল। সেই সংবাদ সম্মেলনে তিনি বাফুফের আগামী নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে তাবিথ বলেন, “এতোদিন জল্পনা-কল্পনা ছিল আমি বাফুফে নির্বাচন করব কি না। হ্যাঁ, আমি বাফুফে নির্বাচন করব। আগামী বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী আমি জিতব।”
সাবেক ফুটবলার তাবিথ আউয়াল ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন। ২০২০ সালেও সহ-সভাপতি নির্বাচনে লড়ে পরাজিত হয়েছিলেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!