1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

নেপালকে হারিয়ে সাফ শিরোপা জয় বাংলাদেশের

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে নেপালকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতেছে বাংলাদেশ। এর আগে তিনটি ফাইনাল খেললেও শিরোপা অধরা ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। তবে চতুর্থবারের চেষ্টায় ফাইনালে সফলতার গল্প লিখলো বাংলাদেশ।

বুধবার (২৮ আগস্ট) নেপালের আনফা কমপ্লেক্সে শিরোপা লড়াইয়ে মাঠে নেমেছিল দুই দল। এই ম্যাচে স্বাগতিকদের ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে গ্রুপ পর্বে ২-১ গোলের হারের মধুর প্রতিশোধ নিয়েছে সফরকারীরা।

এদিন পুরো স্টেডিয়ামজুড়ে ছিল নেপালের সমর্থন। ম্যাচের শুরু থেকে বল দখলেও এগিয়েছিল স্বাগতিকরা। বেশ কয়েকটি আক্রমণের সুযোগও তৈরি করে নেপাল। তবে ফিনিশিংয়ের অভাবে সেই আক্রমণকে গোলে রূপান্তর করতে ব্যর্থ হয় তারা। বিপরীতে পাল্টা আক্রমণে গেলেও সেই রকম সুযোগ তৈরি করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে বিরতিতে যাওয়ার আগে গোলের দেখা পায় বাংলাদেশ। নির্ধারিত ৪৫ মিনিট শেষে রেফারি ২ মিনিট ইনজুরি সময় দেন। সেই সময় বক্সের বাইরে বাংলাদেশি ফরোয়ার্ড মিরাজুল ইসলামকে ফাউল করে। রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান।

বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন মিরাজুল। বাঁকানো শটে প্রতিপক্ষ গোলরক্ষক সম্পূর্ণ পরাস্ত হন। সাইড পোস্টে লেগে বল জালে জড়ায়। বাংলাদেশের গোলের সঙ্গে সঙ্গে আনফা কমপ্লেক্সের গ্যালারি নীরব হয়ে যায়। এতে ১-০ গোলে এগিয়ে থেকে স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!