স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের জন্য ঢাল হয়ে দাঁড়ালেন মুমিনুল হক। ঢাকার আদাবর থানায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে। মামলাটিকে মিথ্যা বলে দাবি করেছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্রিকেটারদের নিয়ে দেওয়া অপর এক পোস্টে সাকিব প্রসঙ্গে মুমিনুল লিখেছেন, ‘সাকিব ভাই সব সময়ই দলের সবার জন্য অনুপ্রেরণা। দলের প্রয়োজনে বরাবরই জ্বলে ওঠেন তিনি; ইতিহাস গড়ার ম্যাচে সাকিব ভাইয়ের স্পেলও ছিল সমান কার্যকরী। আপনার সার্ভিস আরও লম্বা সময় বাংলাদেশ দল পাবে, সেটাই প্রত্যাশা। আপনার ভালো-খারাপ সব সময়ই পাশে আছি সবাই।’
Leave a Reply