1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

সালাউদ্দিনকে পদত্যাগের জন্য ৭ দিনের আলটিমেটাম

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: একসময় দেশের সেরা ফুটবলার হিসেবে খ্যাতি ছিল কাজী সালাউদ্দিনের। সেই খ্যাতির পিঠে চড়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হন। ফুটবল অন্তঃপ্রাণ সালাউদ্দিনের হাত ধরে দেশের ফুটবল এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা ছিল সবার। তবে সে আশায় গুঁড়েবালি! দুর্নীতি আর রাজনৈতিক প্রভাবের প্রদর্শনীতে দেশের ফুটবল এখন রুগ্ন।

দেশে ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন মহল থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছে। বাংলাদেশ ফুটবল আলট্রাস নামে ফুটবলভক্তদের একটি সংগঠন তার পদত্যাগ দাবি করেছিল। এবার বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামও সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে।

ফোরামের পক্ষ থেকে বলা হয়, ‘বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও তার যাবতীয় অনিয়ম ও দুর্নীতির অন্যতম সহযোগী মাহফুজা আক্তার কিরণকে অবিলম্বে বাফুফে হতে পদত্যাগ করতে হবে। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে এক দফা দাবি জানাচ্ছি। আমাদের এই দাবি মানার জন্য বাফুফেকে সাত দিনের সময় দেওয়া হলো। দাবি মানা না হলে আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

সালাউদ্দিন ও কিরণের পদত্যাগের পাশাপাশি আরও কয়েকটি দাবির কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। এর মধ্যে বাফুফের কার্যনির্বাহী কমিটিতে সভাপতির একক ক্ষমতা কমানো, সংস্থাটিতে অবৈধভাবে নিয়োগ বন্ধ করে সৎ, যোগ্য এবং দক্ষ কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি দুর্নীতিগ্রস্ত একাধিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করার কথা বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!