1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

১২ সিটি করপোরেশনে নতুন দায়িত্ব পেলেন যারা

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: দেশের ১২টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪–এর ধারা ২৫ক–এর উপ-ধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন এবং বিবি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন। এ ছাড়া অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।

এর আগে ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার। তারা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি করপোরেশনের তালুকদার আবদুল খালেক, রাজশাহী সিটি করপোরেশনের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি করপোরেশনের আবুল খায়ের আবদুল্লাহ, রংপুর সিটি করপোরেশনের মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটি করপোরেশনের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনের ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি করপোরেশনের তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটি করপোরেশনের জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

অপসারণের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি করপোরেশনের মেয়রদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!