1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বরিশালে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: শ্রমিক ছাঁটাই বন্ধ ও বেতন-বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার শ্রমিকরা। শনিবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে নগরীর রুপাতলী এলাকার দপদপিয়া সেতু টোল প্লাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে শ্রমিকদের বিক্ষোভের মুখে ও প্রশাসনের চাপে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। বিক্ষোভকারীদের কারখানায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের জন্য বলেন তারা। তবে বিক্ষোভকারীরা সড়কেই তাদের দাবিগুলোর বিষয়ে সমাধান চান। পরে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা পার্শ্ববর্তী একটি তেলের পাম্পে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন।

জেলা বাসদের সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী জানান, কয়েকদিন ধরে অপসোনিন ফার্মা লিমিটেডে ন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধসহ ৯ দফা ন্যায্য দাবির কথা কর্তৃপক্ষের কাছে তুলে ধরছেন শ্রমিকরা। এর আগে ১৫ আগস্ট নগরীর বগুড়া রোডে অপসোনিন ফার্মার কারখানার শ্রমিকরা অবস্থান কর্মসূচিও পালন করেন। তবে দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ কোনো ভূমিকা না রাখায় কোম্পানির সব কয়টি ইউনিটের শ্রমিকরা আজ (শনিবার) সড়কে নেমেছে।

শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। ন্যায্য দাবির কথা তুলে ধরলেই কোম্পানির কর্মকর্তারা তাদের চাকুরিচ্যুত করেন, নয়তো নানানভাবে চাপে রাখেন। কিন্তু তারা বুঝতে চান না যে, শ্রমিকের পরিশ্রমেই লাভের মুখ দেখছে কোম্পানি। ১৫ আগস্ট অবস্থান কর্মসূচি পালন করতে গেলে শ্রমিকদের দাবি মানার কথা না বলে ভয়ভীতি দেখাতে শুরু করেন।

তবে শ্রমিক বিক্ষোভের বিষয়ে এ পর্যন্ত কোম্পানির কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে তারা বলেছেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!