1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকতে চায় জাপান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: কে ক্ষমতায় আছে বা নেই, সেটি বড় কথা নয়। গত ৫০ বছর ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান যেভাবে কাজ করেছে, বর্তমানেও তা অব্যাহত থাকবে। জাপান সব সময়ই বাংলাদেশের উন্নয়নে পাশে থাকতে চায়, বলে মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনো।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জাপানের রাষ্ট্রদূত বলেন, আমরা আমাদের মতামত বিনিময় করেছি। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিষয়ে আমাদের অবস্থান আমরা ইতোমধ্যে ফেসবুকে জানিয়েছি। জাপান আশা করে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে উন্নয়নের ধরা অব্যাহত থাকবে। জাপান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে পাশাপাশি থেকে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, কীভাবে এ সরকার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা শুধু অবকাঠামো খাতেই নয় শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ও পরিবেশ নিয়েও বাংলাদেশে কাজ করছি।

রাষ্ট্রদূত বলেন, আজকের বৈঠকে প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা সামনে আরও আলোচনা করব। আমরা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকতে চাই।

বাংলাদেশে আপনাদের মেট্রোরেলসহ অনেক বড় বড় প্রকল্প রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেগুলোতে কোনও প্রভাব পড়বে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, আমরা বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সুতরাং, প্রকল্পগুলো নিয়ে আপনার প্রশ্নের উত্তর এখনই দিতে পারছি না। আমরা বর্তমান সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!