1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর পেছাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাবর আজমদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে টাইগাররা। এর আগে বাংলাদেশ ‘এ’ দলের দেশটিতে সফর করার কথা। তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ‘এ’ দলের দুদিন পিছিয়েছে বিসিবি।

পাকিস্তান সফরের উদ্দেশ্যে আজ ৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের এবং ৩টি একদিনের ম্যাচ খেলার কথা।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে পিসিবির সঙ্গে বিসিবির যোগাযোগ অব্যাহত আছে।

এদিকে দেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়ার কথা ভাবছে আইসিসি। আসন্ন অক্টোবরে বাংলাদেশ এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। তবে চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইতোমধ্যেই আইসিসি বিকল্প খুঁজছে বলে জানা গেছে। আইসিসির বিকল্প ভাবনায় আরব আমিরাত, ভারত এবং শ্রীলঙ্কা রয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!