1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

১০ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, আপাতত ১১ আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সময়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আগের সূচি অনুযায়ী ৪ আগস্টের একটি পরীক্ষাই বাকি ছিল। এর আগে তিন দফায় এ বছরের আটটি পরীক্ষা স্থগিত করা হয়।

এর আগে ১ আগস্ট পর্যন্ত ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল। তবে ৪ আগস্ট থেকে পরবর্তী পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সময় চিঠিতে আন্তঃশিক্ষা বোর্ড বলছে, ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। আগামী ৪ আগস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ১৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে। ওই সময় বলা হয়, সব বোর্ডের অধীনে ২১ জুলাই ও পরবর্তী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। কিন্তু চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের ১৮ জুলাই জানানো হয় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

প্রসঙ্গত, ৩০ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!