1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের ফেরার অপেক্ষা বিসিবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে আছেন। জাতীয় দলের ড্যাশিং এই ওপেনার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে এখনও খেলার পথ খোলা রেখেছেন।

২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। গুঞ্জন রয়েছে ওয়ানডে ফরম্যাটেরে এই টুর্নামেন্ট দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন তামিম। এই তারকা ক্রিকেটারের ফেরা নিয়ে বৃহস্পতিবার (২৫ জুলাই) কথা বলেছেন জালাল ইউনুস।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‌‌আমরা তার উত্তরের অপেক্ষায় আছি। আমরা আগেই তাকে প্রস্তাব দিয়েছি, মাননীয় বোর্ড সভাপতির সঙ্গে আলাপ-আলোচনা করবে বলে জানিয়েছে তামিম। তামিম ওই জায়গাটা আমাদের জানাতে পারলে খুব ভালো হয়।

গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সবশেষ মাঠে নেমেছিলের টাইগার এই ওপেনার। এরপর নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ভারত বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েন তামিম। মাস দুয়েক আগে গুঞ্জন শোনা গিয়েছিল, চলতি বছরে আর মাঠে ফিরবেন না তিনি। তবে ফিরতে পারেন আগামী বছরে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!