1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

সরকারের সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এর চেয়ে আমার মৃত্যুই ভালো।

বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হকের আলোচনার প্রস্তাবের প্রতিক্রিয়ায় ফেসবুকে ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।’

এর আগে অন্য আরেকটি ফেসবুক পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতায় দেশবাসীকে ওয়াইফাই উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি।

সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুলাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘রক্ত মাড়িয়ে কোনো সংলাপ নয়।’

আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সারজিস আলমও পৃথক স্ট্যাটাসে প্রশ্ন রেখে বলেছেন, ‘একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে?’

এর আগে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকার কোটা সংস্কারের পক্ষে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সঙ্গে সরকার বসতে রাজি আছে বলেও দাবি করেন তিনি।

আইনমন্ত্রী জানান, এই আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি ছিল সরকারের সাথে আলোচনা করা। সরকার এতে রাজি হয়েছে। তিনি বলেন, সরকার রাজি হয়েছে। আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর প্রয়োজন নেই। পিতৃতুল্য নাগরিক হিসেবে অনুরোধ করছি তারা যেন এ সহিংসতা বন্ধ করে।

আইনমন্ত্রী বলেন, মামলাটি সর্বোচ্চ আদালতে আছে। যখন মামলার শুনানি শুরু হবে তখন সরকার পক্ষ প্রস্তাব দেবে। আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই প্রস্তাব দিব সেজন্য আপনারা বলতে পারেন আমরা কোটা সংস্কারের পক্ষে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!