1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নেতানিয়াহুর পদত্যাগ চান ৭২ ভাগ ইসরাইলি

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত বলে মনে করেন ৭২ ভাগ ইসরায়েলি। ৭ অক্টোবর ব্যর্থতার জেরে তাঁর পদত্যাগ করা উচিত। শনিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে শুক্রবার প্রকাশিত চ্যানেল ১২-এর এক জরিপের ফলাফলের বরাতে জানানো হয়, ৭২ শতাংশ ইসরায়েলি মনে করেন, ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪৪ শতাংশ মনে করেন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার; আর ২৮ শতাংশ মনে করেন, যুদ্ধ শেষ হলে তাঁর পদত্যাগ করা উচিত। জরিপে দেখা গেছে, যারা নিজেদেরকে সরকারের সমর্থক হিসেবে মনে করেন, তাদের মধ্যে ৫০ শতাংশ বিশ্বাস করেন, নেতানিয়াহুকে তাঁর মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে। ৪২ শতাংশ সমর্থক বলেছেন, তাঁর মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত।

এদিকে গাজায় মানবিক নিরাপদ জোন বলে পরিচিত খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবিরে শনিবার ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ কমপক্ষে ৭২ ফিলিস্তিনি নিহত ও ২৮৯ জন আহত হয়েছেন। এ ছাড়া গাজার তেল আল-সুলতানের অলিগলি, ভবনের নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!