1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

‘আর্জেন্টিনার বিপক্ষে জীবন দিয়ে খেলতে চাই’

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে হার দিয়ে কোপা শুরু করেছিল কানাডা। এবার ফাইনালে ওঠার তারা ফের মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির দলের। প্রতিপক্ষ হিসেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা যে কতটা ভয়ংকর, তা ভালোই জানেন কানাডা কোচ জেসি মার্শ। কিন্তু মাঠের খেলায় তিনি কোনো ছাড় দিতে নারাজ।

শনিবার সকালে কোপার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারায় কানাডা। এর আগে মূল ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউ জার্সিতে প্রথম সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে কানাডা। ম্যাচটি সামনে রেখে মার্শ বলেছেন, ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথম ম্যাচের ভুল শুধরে জিততে চান তারা।

“সেমিফাইনালে আমরা বিশ্বের সেরা দলের মুখোমুখি হতে যাচ্ছি। আমি খুবই রোমাঞ্চিত। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের সেরা খেলাটি খেলতে হবে এবং সেটাও হয়তো যথেষ্ট হবে না! তবে আমরা জীবন দিয়ে খেলতে চাই। আমরা ইতিবাচক থাকব। আক্রমণাত্মক থাকব। জড়সড় হয়ে শুধু রক্ষণ আগলে পড়ে থাকব না। আমরা যেভাবে খেলে এসেছি সেভাবে খেলার চেষ্টা করব। তারপর দেখি এটা (জয়ের ধারা) ধরে রাখতে পারে কিনা।”

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!