1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ব্রাজিলকে পেনাল্টি দেননি রেফারি, আয়োজকদের ভুল স্বীকার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত হয়েছে ব্রাজিলের। তবে কলম্বিয়ার সঙ্গে শেষ ম্যাচে ড্র করায় তারা এই পর্বে উঠেছে গ্রুপ রানার্স আপ হয়ে।

কোয়ার্টার ফাইনালে সেলেসাওদের তাই মুখোমুখি হতে হবে উরুগুয়ের।

কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার ম্যাচটিতে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে সমালোচনা তৈরি হয়। ডিফেন্ডার দানিয়েল মুনেস বক্সের ভেতরে ফেলে দিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়রকে। কিন্তু সেটি পেনাল্টি দেননি রেফারি।

ম্যাচের ৪২তম মিনিটের এই ঘটনায় পেনাল্টির জোরালো দাবি তুলেছিলেন ব্রাজিলের ফুটবলাররা। কিন্তু ভেনেজুয়েলার রেফারি হেসুস ভালেনজুয়েলা ফাউলের বাঁশি বাঁজাননি। ধরতে পারেননি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে থাকা আর্জেন্টিনার মাউরো ভিগিলিয়ানোও।

তাদের এই ভুল স্বীকার করে নিয়েছে কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনবেল। এক বিবৃতিতে তারা বলেছে, পেনাল্টি বক্সের ভেতরে ওই চ্যালেঞ্জে ডিফেন্ডার বলে পা ছুয়াতে পারেননি। এর ফল হিসেবে, তার কাজটা ঠিক হয়নি। রেফারি বিষয়টি পর্যবেক্ষণ করতে পারেননি ও খেলা চালিয়ে যেতে দিয়েছেন।

ভিএআরও এটা বের করতে পারেনি যে ডিফেন্ডার বল ছুতে পারেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে বেপেরোয়াভাবে আঘাত করার আগে। এজন্য ভিএআরও ভুলভাবে মাঠের সিদ্ধান্তকে নিশ্চিত করেছে।

ওই সিদ্ধান্তে ব্রাজিলকে বেশ ভুগতে হয়েছে। ড্র করায় এখন গ্রুপ সি এর সেরা দল উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টারে লড়তে হবে তাদের। এ ম্যাচে তারা পাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রকেও। ওই সিদ্ধান্ত নিয়ে দলটির কোচ দরিভাল জুনিয়র বলেছেন, এই ঘটনার পর আমরা গোল হজম করেছি। শুধু রেফারি আর ভিএআরই পেনাল্টি দেখেনি, যেটা নিশ্চিতভাবেই ছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!