1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

সৌদি আরবে নতুন ৭ টি তেল ও গ্যাসের খনি আবিষ্কার

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে
Oil pump, oil industry equipment

 

আন্তর্জাতিক ডেক্স:  তেল ও গ্যাসের ৭টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। গত সোমবার দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এ ঘোষণা দেন।

 

আবদুল আজিজ বিন সালমান বলেন, রাষ্ট্রীয় তেল গ্রুপ সৌদি আরামকো দুটি অপ্রচলিত তেলক্ষেত্র, হালকা আরবীয় তেলের একটি জলাধার, দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি প্রাকৃতিক গ্যাস জলাধার আবিষ্কার করেছে।

এর মধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশে দুটি অপ্রচলিত তেলক্ষেত্র এবং একটি ভান্ডার খুঁজে পাওয়া গেছে বলে জানান তিনি। এছাড়া এম্পটি কোয়ার্টারে দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি ভান্ডার পাওয়া গেছে বলে জানান সৌদি জ্বালানিমন্ত্রী।

বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। দেশটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক-এর অন্যতম সদস্য।

এর আগে গত বছরের ডিসেম্বরে দেশটি মক্কা অঞ্চলে সোনার খনি আবিষ্কারের ঘোষণা দেয়। তারও আগে ২০২২ সালে মদিনা শহরে সোনা এবং তামার খনি আবিষ্কার করেছে সৌদি।

সূত্র: আরব নিউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!