1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

এবার নতুন অর্থবছরে দাম কমলো ডিজেল ও কেরোসিনের

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা করে কমানো হয়েছে। তবে অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। অর্থাৎ জুলাই মাসে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকবে। এর আগে মে মাসে পেট্রোল ও অকটেনের দাম লিটারে আড়াই টাকা করে বাড়ানো হয়েছিল।

আজ রবিবার (৩০ জুন,২০২৪) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে নতুন দর নির্ধারণের কথা জানানো হয়। এ প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোলের মূল্য পুর্ননির্ধারন বা সমন্বয় করা হয়েছে।
আগামীকাল সোমবার (১ জুলাই) থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা। যা জুনে ছিল ১০৭ টাকা ৭৫ পয়সা। পেট্রলের দাম লিটারে ১২৭ টাকা এবং অকটেনে ১৩১ টাকায় বিক্রি হবে।

উল্লেখ্য, ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম জ্বালানি বিভাগ নির্ধারণ করে। এছাড়া উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!