1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কবে ঘোষণা করা হবে?

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর গতকাল শুক্রবার ইরানে আগাম নির্বাচন অনুষ্ঠিত হলো। দেশটিতে ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভোট গণনা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ দুপুরের আগে প্রাথমিক ফলাফল আশা করা যেতে পারে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। স্বাভাবিক নিয়মে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা ছিল। কিন্তু ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেড়ে যাওয়ায় ভোট গ্রহণের সময় দুই দফায় ২ ঘণ্টা করে ৪ ঘণ্টা বাড়ানো হয়েছিল। যার কারণে অনেকের ধারণা ফলাফল প্রকাশে দেরি হবে।

ইরানের শীর্ষনেতা আয়াতুল্লাহ খামেনি ভোটকেন্দ্রে ভোটারদের উচ্চ উপস্থিতির আহ্বান জানিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের স্থায়িত্ব, শক্তি, মর্যাদা এবং সুনাম জনগণের উপস্থিতির উপর নির্ভর করে। উচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত প্রয়োজনীয়।

সূত্র: আলজাজিরা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!