1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কদক্ষিণ ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দাফায় রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ১৬০টির বেশি রকটে লেবানন থেকে ছোড়া হয়েছে।

হিজবুল্লাহর দাবি, আকাশ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ও আমিয়াদ ক্যাম্পসহ ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার দূরত্ব সীমান্ত থেকে ২০ কিলোমিটার।

এর আগে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কামান্ডারকে হত্যা করে ইসরায়েল। মূলত এর জবাবেই ইসরায়েলে দাফায় দাফয় রকেট ছোড়া হয়।

ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর রকেট হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েক জায়গায় আগুন লেগেছে, যা নেভাতে ২১টি ফায়ার ইউনিট ও আটটি প্লেন কাজ করছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার পর থেকেই ফিলিস্তিনিদের পক্ষ নেয় হিজবুল্লাহ। ফলে লেবানন সীমান্তে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে।

এদিকে গাজায় লাশের সারি বাড়ছেই। প্রতিদিনই ইসরায়েলি আগ্রাসনে নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। সেখানে হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। ছোট ছোট শিশুরা জানেও না যে কেন তাদের ওপর এভাবে হামলা চালানো হচ্ছে। সেখানে ইসরায়েলি আগ্রাসন কবে শেষ হবে তাও অনিশ্চিত।

অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় আট মাস ধরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে যে, তারা কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের কাছে জাতিসংঘ-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়া জমা দিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!