1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

টানা বৃষ্টিতে ভূরুঙ্গামারীতে মৌসুমী ফসলের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষকরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় টানা দুই সপ্তাহের অস্বাভাবিক বৃষ্টিপাতে মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বোরো ধান, ভুট্টা ও শাকসবজির ক্ষতির কারণে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন কৃষকরা। একই সঙ্গে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে অনেক কৃষক পাট বীজ বপনের জন্য জমি প্রস্তুত করতে না পারায় নতুন করে সংকটের মুখে পড়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ভূরুঙ্গামারীর ১০টি ইউনিয়নে মোট ১৬ হাজার ৪৮৫ হেক্টর জমিতে বোরো ধান, ১ হাজার ৪৮০ হেক্টরে গম, ১ হাজার ৭০ হেক্টরে ভুট্টা এবং সমপরিমাণ জমিতে বিভিন্ন সবজির আবাদ হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৭ হেক্টর জমির ভুট্টা গাছ হেলে পড়েছে এবং ২ হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে। তবে মাঠপর্যায়ের বাস্তব চিত্র অনুযায়ী ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চৈত্র মাসে এমন টানা বৃষ্টিপাত তাদের স্মৃতিতে নেই। এই অস্বাভাবিক আবহাওয়ায় পাটশাক, আলু, বেগুন, করলা, ঢ্যাঁড়স, কচুসহ বিভিন্ন সবজি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি নিচু জমিতে পানি জমে বোরো ধান ও ভুট্টার খেত ডুবে গেছে। ঝড়ো হাওয়ার কারণে অনেক ক্ষেতের ভুট্টা গাছ মাটিতে হেলে পড়ায় ফলন কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া অতিরিক্ত আর্দ্রতায় বোরো ধানে মাজরা পোকার আক্রমণ বাড়ার আশঙ্কাও করছেন কৃষকরা।

উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কৃষক এরশাদ আলী বলেন, “তিন বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। দীর্ঘদিন পানি জমে থাকায় ঝড়ো হাওয়ায় গাছগুলো হেলে পড়েছে। এতে আশানুরূপ ফলন পাওয়া যাবে না।” একই ইউনিয়নের আরেক কৃষক মোজাফফর হোসেন জানান, “আলু উৎপাদনে খরচ বেশি হলেও লাভ হয়নি। তার ওপর টানা বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টিতে বেগুন, পাটশাক, করলা, ঢ্যাঁড়সসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজারে ঠিকমতো দামও পাওয়া যাবে না সব মিলিয়ে বড় ক্ষতির মুখে পড়ছি।”

সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের ঝুকিয়া বিল এলাকার কৃষক সুররত আলী বলেন, “ধানের খেতে হাঁটুসমান পানি জমে আছে। এই পানি দ্রুত না নামলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হবে।”

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, “প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিয়মিত কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।”

তিনি আরও জানান, কৃষকদের সহায়তায় ইতোমধ্যে ২৭০ জনের মধ্যে বিনামূল্যে পাট বীজ এবং ৫০০ জন কৃষকের মধ্যে আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আসন্ন আমন মৌসুমে প্রণোদনার আওতায় অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

টানা বৃষ্টির এই বিরূপ প্রভাব দ্রুত কাটিয়ে ওঠা না গেলে ভূরুঙ্গামারীর কৃষিখাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফলে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে স্থানীয়দের পক্ষ থেকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!