1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রাম–১ আসনে পরিবর্তনের ডাক: সাহসী নারী নেতৃত্ব হিসেবে আলোচনায় নাসিরা খন্দকার নিসা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম–১ সংসদীয় আসন নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত দীর্ঘদিন ধরে রাজনৈতিক সমঝোতা ও জোট-নির্ভর প্রার্থী নির্বাচনের কারণে উন্নয়ন ও কার্যকর প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত একটি জনপদ হিসেবে পরিচিত। বারবার “সমঝোতার প্রার্থী” নির্বাচিত হওয়ায় এই আসন থেকে গড়ে ওঠেনি কোনো দৃঢ় জাতীয় কিংবা আঞ্চলিক নেতৃত্ব। সংসদে প্রতিনিধিত্ব থাকলেও তা ছিল অনেকাংশেই নীরব; ফলে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়নি জাতীয় পর্যায়ে।

এই প্রেক্ষাপটে কুড়িগ্রাম–১ আসনে পরিবর্তনের প্রতীক হিসেবে সামনে আসছেন নাসিরা খন্দকার নিসা। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে কেবল একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে নয়, বরং দীর্ঘদিনের স্থবিরতা ভাঙার সাহসী ঘোষণার প্রতিচ্ছবি হিসেবেই দেখা হচ্ছে।

বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত বৃহত্তর রংপুর অঞ্চলে এখনো কুড়িগ্রাম জেলা থেকে কোনো নারী সাধারণ আসন থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারেননি। সেই ঐতিহাসিক শূন্যতা পূরণের লক্ষ্যে সংরক্ষিত আসনের সীমাবদ্ধতা অতিক্রম করে সাধারণ আসন থেকেই নির্বাচনে আসার ঘোষণা দিয়েছেন নাসিরা খন্দকার নিসা।
তার বক্তব্যে স্পষ্ট নারী নেতৃত্ব কোনো অনুকম্পা নয়; এটি যোগ্যতা, সক্ষমতা ও জনগণের আস্থার বিষয়।”

শিক্ষা, সংগঠন ও উদ্যোক্তা হিসেবে পরিচিত মুখ নাসিরা খন্দকার নিসা একজন শিক্ষিত, সংগঠক ও সফল নারী উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন ধরেই এলাকায় পরিচিত নাম। নিজস্ব উদ্যোগে তিনি শত শত নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন, যা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে তিনি তৃণমূল পর্যায়ে নারী, যুবক ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছেন।

স্থানীয়দের মতে, তার জনপ্রিয়তা কোনো হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক ইমেজ নয়; বরং দীর্ঘদিনের মাঠপর্যায়ের কাজ, ধারাবাহিক গণসংযোগ ও মানুষের পাশে থাকার ফল।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূল পর্যায়ের জরিপে উঠে এসেছে নাসিরা খন্দকার নিসা যদি জাতীয় নাগরিক পার্টি (NCP) থেকে মনোনয়ন পান, তাহলে তিনি কেবল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন না, বরং শক্ত অবস্থান তৈরি করবেন। পিআর পদ্ধতির ভোট গণনায় অন্য যেকোনো প্রার্থীর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ভোট পাওয়ার সম্ভবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিবর্তনের প্রত্যাশা : রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কুড়িগ্রাম–১ আসনে দীর্ঘদিন ধরে জমে থাকা হতাশা ও বঞ্চনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হলে প্রয়োজন সাহসী, সক্রিয় ও জনভিত্তিক নেতৃত্ব। সেই বিবেচনায় নাসিরা খন্দকার নিসা কেবল একজন প্রার্থী নন; তিনি একটি নতুন রাজনৈতিক ধারার প্রতীক, যিনি এই জনপদের জন্য কার্যকর প্রতিনিধিত্ব ও দৃশ্যমান পরিবর্তনের আশা জাগাচ্ছেন।

এখন দেখার বিষয়, আসন্ন রাজনৈতিক সমীকরণে দলীয় সিদ্ধান্ত ও জনমতের সমন্বয়ে কুড়িগ্রাম–১ আসনে এই পরিবর্তনের ডাক কতটা বাস্তব রূপ পায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!